গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীরা হলেন- মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। আহতের সংখ্যা আমরা এখনো জানতে পারিনি। আমি জরুরি বিভাগে যাচ্ছি।

জানা গেছে, শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। বিআরটিসি’র ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামের যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে বিআরটিসি’র ডাবল ডেকার বাসটি বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। বাসে থাকা ৬০/৭০ জন ছিল। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম জানান, নিহত মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিবকে (২২) মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। আহতের সংখ্যা এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা জরুরি বিভাগে যাচ্ছি।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’