ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। এতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। মিচেল স্টার্কের উইকেটের পতনের মাধ্যমে শেষ হয় অসিদের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়া গুটিয়ে যেতে পারতো একশর আগেই। কেননা ভারতীয় পেসারদের তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল!

৫১তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় পেসার হার্ষিত রানাকে উড়িয়ে মারতে যান স্টার্ক। ব্যাটের কানায় লেগে বল উড়াল দেয় আকাশে। এরপর জমা জয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ১১২ বলে ২৬ রান করেন স্টার্ক। যা অস্ট্রেলিয়ার এই ইনিংসের সর্বোচ্চ। ৩১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড।

এর আগে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ১৫০ রানে অলআউট হয় ভারত। এত কম রান করেও ৪৬ রানের লিড পেয়ে ছোট একটি রেকর্ডও করলো ভারতীয়রা। প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করে টেস্টে ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রানের লিড পেল ম্যান ইন ব্লুজরা।

আজ পার্থে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা অ্যালেক্স কেরে আজ যোগ করতে পারেন কেবল ২ রান। জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৩১ বলে ২১।

চেষ্টা করে পিচে টিকে থাকতে পারেননি নাথান লায়নও। ১৬ বলে ৫ রান করে রানার বলে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তখন অস্ট্রেয়িার দলীয় রান ৭৯। এরপর বাকি সবই করেন স্টার্ক।

এর আগে গতকাল শুক্রবার ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে নেমে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসে ৩ উইকেট। একাই ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বুমরাহ।

দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (০) তুলে নেন বুমরাহ।

টিকতে পারেননি ট্রাভিস হেডও (১৩ বলে ১১)। অভিষিক্ত পেসার রানার টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হন বাঁহাতি অসি ব্যাটার। মিচেল মার্শ ১৯ বল খেললেও করতে পারেন ৬ রান।

থিতু হয়ে থাকার প্রাণপণ চেষ্টা করেন মারনাস লাবুশেন। ৫২টি বল খেলেন তিনি। রান করেন মাত্র ২। প্যাট কামিন্সকে দাঁড়াতে দেননি বুমরাহ। ৫ বলে ৩ রান করে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন বুমরাহ, অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের দখল নেন হার্ষিত রানা ও ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’