মিঠুনের বিপরীতে আফসানা মিমি, জানালেন পরিচালক

ভারতের জনপ্রিয় সিনেমার পরিচালক মানসমুকুল পাল নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য তার প্রথম পছন্দ মিঠুন চক্রবর্তী ও দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমায় তার পছন্দের নায়ক ও নায়িকা অভিনয়ের জন্য রাজি না হলে সিনেমাই তৈরি করবেন না পরিচালক মানস।

সংবাদমাধ্যমে তিনি বলেন, 

খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমার। ওপার বাংলায় গিয়ে সবার আগে নায়িকার সঙ্গে দেখা করবো। নতুন সিনেমা নিয়ে কথাও বলবো।

নতুন সিনেমা প্রসঙ্গে মানস আরও বলেন, দীর্ঘ বিরতির পর ফিরছি। আসলে মনের মতো সিনেমা না পেলে তা তৈরির তাগিদ পাই না।

সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক জানান, নিজের গল্প নিয়ে একটি চিত্রনাট্য তৈরি হয়েছে। টানটান নাটকীয়তায় ভরপুর সে চিত্রনাট্যে অভিনয়শিল্পীরা অভিনয়ের জন্য সময় দিলেই শুটিং শুরু হবে।

সংবাদমাধ্যমে এ পরিচালক জানান, 

শুধু বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে দেখা করার জন্য নয়, জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প নিয়েও কাজ করতে চান তিনি। এ কারণে বাংলাদেশের কিছু অঞ্চল ঘুরে দেখারও প্ল্যান রয়েছে তার।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এখনও স্বাভাবিক না হওয়ায় বিচলিত নন পরিচালক। তিনি মনে করেন, সিনেমার সব প্ল্যান ও প্রযোজনার কাজ গুছিয়ে আনার সময়টাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। তবে তার টেনশন কাজ করছে মিঠুন ও মিমিকে নিয়ে। এ দুই অভিনয়শিল্পী রাজি না হলে পুরো সিনেমার কাজটিই বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন পরিচালক মানসমুকুল পাল। 

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প