কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

কুয়েতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বর্ণাঢ্য এই আয়োজনে কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন দেশের অ্যাটাচি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আয়োজনের শুরুতে বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন স্বাগত বক্তব্যে কুয়েতে বিএমসির গৌরবময় অতীত ইতিহাস এবং কুয়েতে বাংলাদেশি সৈন্যদের অবদানের কথা স্মরণ করেন।

এরপর কুয়েতের ব্রিগেডিয়ার জেনারেল ধরি ফালেহ আল হাজেরিয়া ১৯৯১ সাল থেকে বাংলাদেশি সেনাদের নিষ্ঠা, সাহসিকতা এবং সেবার স্বীকৃতি দান করেন এবং আগামী দিনে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক একটি সর্বোত্তম পর্যায়ে পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্বের গৌরবময় ইতিহাসের ওপর জোর দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং কুয়েতে বিএমসির অপারেশনাল কর্মকাণ্ডের ওপর সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শিত হয়। এছাড়া ফটো গ্যালারির প্রদর্শনী অতিথিদের মুগ্ধ করে।

এছাড়াও অনুষ্ঠানে ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রক্ষেপণ এবং ১৯৯১ সালে বিএমসি প্রতিষ্ঠার পর থেকে ক্রমধারা নিয়ে ‘বিএমসি ম্যাগাজিন-২০২৪’ এর মোড়ক উন্মোচন করা হয়।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স