টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি হোয়াইক্যং বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদে জানা যায় মিয়ানমার থেকে হোয়াইক্যং বালুখালী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার হোয়াইক্যং বিওপির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। এসময় দুজন সন্দেহভাজন ব্যক্তি একটি ক্যারেট নিয়ে নাফ নদী পার হয়ে আসছিলেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো একটি ক্যারেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, একই দিন বিকেলে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট পাড়ার খেলার মাঠে পাচারের উদ্দেশে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় পলিথিন দিয়ে মোড়ানো একটি বিদেশি পিস্তল এবং ১২ রাউন্ড গুলি উদ্ধার করেন হোয়াইক্যং বিওপির সদস্যরা।

পৃথক ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প