বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় মার্কিন নেতা ডাক্তার ভারত বড়াই বার্তাসংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে। আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন।

পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন।

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় মার্কিনিরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি।

তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার ৮০ শতাংশ। তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে?

তার দাবি, বাংলাদেশের ওপর এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব।

এ ছাড়া হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে। ভারতেরও তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত।

  • Related Posts

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    সরকারি পর্যায়ে দেশে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি…

    Continue reading
    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।…

    Continue reading

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনায় রাজি, তবে যুদ্ধবিরতি শেষ: ট্রাম্প

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকা ডুবে নিহত ১৫

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    ফরিদপুরে বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রাঙ্গামাটি, পানিবন্দি হাজারো মানুষ

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ইতিহাসে প্রথমবার টি-টোয়েন্টিতে এমন লজ্জার রেকর্ড ভারতের

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন

    ৩৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন