কুয়াকাটায় রাসমেলা শুরু ১৪ নভেম্বর

পটুয়াখালীর কুয়াকাটায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পূজা শুরু হচ্ছে সোমবার (১৪ নভেম্বর)। চলবে বুধবার (১৬ নভেম্বর) পর্যন্ত।

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে।

এরইমধ্যে রাস পূর্ণিমা ও মেলাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতিও সেরেছে উপজেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, ট্যুরিস্ট পুলিশসহ দায়িত্বরত সব ইউনিট।

প্রকৌশলী নিহার রঞ্জন মন্ডল জানান, রাস পূর্ণিমা উপলক্ষে জেলা প্রশাসক থেকে কঠোর নিরাপত্তায় অসংখ্য মানুষের জনসমাগম হবে। মেলাকে ঘিরে থাকছে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনা, বাউল সংগীত, ধর্মীয় সংগীত, পালা কীর্তনসহ নানান আয়োজন। ১৬ নভেম্বর ভোর ৫টায় পুণ্যস্নানের মধ্যে দিয়ে এ আয়োজনের সমাপ্তি হবে।

রাস পূর্ণিমাকে কেন্দ্র করে প্রতিবছর কুয়াকাটা হয়ে ওঠে জমজমাট। সরগরম থাকে হোটেল-মোটেল। এবারও রাস পূর্ণিমা উপলক্ষে স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর গাইডরা প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, রাসমেলাকে ঘিরে দেশ-বিদেশ থেকে আগত মেহমানদের জন্য ভ্রাম্যমাণ টয়লেট, থাকার স্থান, নিরাপদ পানি, সিসি টিভি স্থাপন, শতভাগ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশসহ পোশাকে এবং সাদা পোশাকে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আমরা বিশেষ এ আয়োজনকে সফল করতে পারবো।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স