অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

লিগ আঁতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না পিএসজির। দুই ড্রয়ে নতুন মৌসুম শুরুর পর সর্বশেষ ম্যাচে আবার হার দেখেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

তারই ঝাল যেন চ্যাম্পিয়নস লিগে মেটাল তারা।

স্লোভান ব্রাতিস্লাভাকে উড়িয়ে সুদে-আসলে যেন সব বুঝে নিলো পিএসজি। তা না হলে এমন গোল বন্যা কেনই বা হবে। ৬-১ গোলে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে পিএসজি।

ঘরের মাঠের জয়ে হ্যাটট্রিক শিরোপা অভিযান শুরু তাদের। সর্বশেষ দুই আসরের ট্রফি তাদের শোকেসে।

পার্ক দ্য প্রিন্সেসে শুরু থেকেই স্লোভানের ওপর চড়াও হন উসমান দেম্বেলে-ফেরান তোরেসরা। তার ফলও পান দুজনে।

দেম্বেলের জোড়ার বিপরীতে হ্যাটট্রিক করেছেন তোরেস। অন্যটি করেছেন তোরেসেরই স্বদেশী ফ্যাবিয়ান রুইজ।

গোলোৎসবের শুরুটা হয় ১৭ মিনিটে। নুনো মেন্ডেসের অ্যাসিস্ট থেকে পিএসজির হয়ে গোলের খাতা খুলেন দেম্বেলে। প্রথম লিডের রেশ শেষ না হতেই দ্বিতীয়টির দেখা পান ফ্রান্সের ফরোয়ার্ড।

এবার হেডে গোল করেন তিনি।

নিজে জোড়া গোল পাওয়ার পর সতীর্থকে দিয়ে করানোয় মনোযোগ দেন দেম্বেলে। তার ফল আসে ৩১ মিনিটে। এই মৌসুমে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া তোরেস গোলটি করেন দেম্বেলের ক্রসে ডান পায়ের আলতো টোকায়। তার গোলেই পরে ৩-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

বিরতি শেষে ১২ মিনিটের ব্যবধানে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের অভিষেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তোরেস। ৪৭ মিনিটের বিপরীতে ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন স্পেনের ফরোয়ার্ড। আর ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন মিডফিল্ডার রুইজ।

ব্যবধান আরো বাড়তে পারত। অফসাইডের কারণে যদি নুনো মেন্দেসের গোলটি বাতিল না হতো। বিপরীতে ৫৯ মিনিটে ব্যবধান কমানো গোলটি করেন সুলেইমান কামারা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী