‘ফাইনালে’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। যে কারণে আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। যে দল জিতবে, তাদের মাথায়ই শোভা পাবে সিরিজ জয়ের মুকুট।

আজ সোমবার শারজায় সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সকালে জানা গেছে, কুঁচকির চোটের কারণে শেষ ওয়ানডে খেলতে পারবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখনই ধারণা করা হয়েছিল, ফাইনাল ম্যাচে দলের নেতৃত্বে আসবেন আগের দুই ওয়ানডেতে সহকারীর দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজ। অবশেষে তাই হলো।

প্রথম ওয়ানডেতে আফগান স্পিনার গজনফারের রহস্যময় অফস্পিনে বেসামাল হয়ে পড়েছিল বাংলাদেশ। এ অফস্পিনারের স্পিন ঘূর্ণি সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়েছিলেন তানজিদ তামিম, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদরা।

ব্যাটারদের অমার্জনীয় ব্যর্থতায় ২৩৫ রানের পিছু ধেয়েও ৯২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে ২৫২ রানের লড়াকু পুঁজি গড়ে ৬৮ রানের জয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। কেউ আহামরি পারফরম্যান্স দেখাতে না পারলেও দলীয় পারফরম্যান্স মন্দ ছিল না। বেশ কিছু ব্যক্তিগত পারফরম্যান্সের সমষ্টিতে ধরা দিয়েছে ওই জয়। এতে ১-১ সমতায় সিরিজে ফিরেছিল বাংলাদেশ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী