‘ভুল ভুলাইয়া’ ১৫ কোটি, ৯ দিনে সিংহামের আয় কত

‘ভুল ভুলাইয়া-৩’ এবং ‘সিংহাম এগেইন’ সিনেমা দুটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আলোচনা হচ্ছে। কোনটি কত টাকা আয় করলো তা নিয়েই যত কথা!

সিনেমা দুটি মুক্তি পেয়েছে গত ১ নভেম্বর। এরই মাধ্যে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া-৩’ ও ‘সিংহাম এগেইন’ সিনেমার নয় দিনের আয়ের অঙ্ক।

বক্স অফিস সূত্রে জানা গেছে, গত নয় দিনে অজয় দেবগন ও দীপিকা পাড়ুকোনদের ‘সিংহাম এগেইন’ আয় করেছে প্রায় ১১ দশমিক ৫ কোটি রুপি। অন্যদিকে কার্তিক আরিয়ানদের ‘ভুল ভুলাইয়া-৩’ আয় করেছে ১৫ দশমিক ৫ কোটি রুপি।

এবারের দীপাবলিতে নির্মাতা রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ও আনীশ বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া-৩’ মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনায় ছিল। মুক্তির নবম দিনে দুটি সিনেমাই দারুণ ব্যবসা করে যাচ্ছে।

এদিকে আরও একটি আনন্দের খবর হচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অনীশ বাজমি। বলিউড সূত্র জানাচ্ছে, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। ‘ভুল ভুলাইয়া-৩’র মতো চতুর্থ পর্বতেও থাকবে ব্যাপক চমক। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান, তেমনি চতুর্থ পর্বেও থাকবেন তিনি। শুধু তাই নয়, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে চাননি নির্মাতারা।

আজ থেকে ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। হঠাৎ করেই দুবছর আগে নির্মাতা অনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি!

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমার গল্প দুই বোন মঞ্জুলিকা-অঞ্জুলিকা, ভাই দেবেন্দ্রকুমারের। মঞ্জুলিকা-অঞ্জুলিকা একাধারে যোদ্ধা ও দুরন্ত নৃত্যশিল্পী। কিন্তু তবুও রাজ সিংহাসন জোটে রাজকুমার দেবেন্দ্রর কপালে। শুরু হয় হিংসার আগুন, প্রতিশোধ ও ক্ষমতার লড়াই।

একই সিনেমায় মাধুরী এবং বিদ্যার উপস্থিতিতে ‘ভুল ভুলাইয়া-৩’ নিয়ে দর্শকের আগ্রহের সীমা ছিল না। ‘রুহ বাবা’ ও ‘মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখতে উৎসুক ছিলেন দর্শকরা। মুক্তির আগে থেকে টিকিট বুকিংয়ের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শোনা গেছে, ভারতের মেট্রো সিটিগুলোতে চড়া দামে বিক্রি হয়েছে ‘ভুল ভুলাইয়া-৩’র টিকিট।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ