যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ১, আহত ১৬

যুক্তরাষ্ট্রের আলাবামায় অবস্থিত টাস্কেগি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১০ নভেশ্বর) ভোরে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আলাবামার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জাকুইজ মাইরিক নামে এক তরুণকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে একটি হ্যান্ডগান ও মেশিনগান রূপান্তর যন্ত্র পাওয়া গেছে। তবে মাইরিক এই হামলায় সরাসরি জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুক হামলায় ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। আহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত ১২ জন এবং অন্যান্য কারণে আহত চারজনকে চিকিৎসার জন্য ওপেলাইকার ইস্ট আলাবামা মেডিকেল সেন্টার ও মন্টগোমেরির ব্যাপটিস্ট সাউথ হাসপাতালে নেওয়া হয়েছে।

এই ঘটনার তদন্তে যুক্ত হয়েছে এফবিআই এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)। জনসাধারণের সহায়তা চেয়ে এফবিআই একটি অনলাইন পোর্টাল খুলেছে, যেখানে ঘটনার ভিডিও বা তথ্য জমা দেওয়া যাবে।

হামলার পর টাস্কেগি বিশ্ববিদ্যালয়ে সোমবারের সব ক্লাস বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ক্যাম্পাসে গ্রিফ কাউন্সেলিং-এর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।।

শহরের পুলিশ প্রধান প্যাট্রিক মার্ডিস জানিয়েছেন, আহতদের মধ্যে এক নারী শিক্ষার্থীর পেটে এবং এক পুরুষ শিক্ষার্থীর হাতে গুলি লেগেছে। শহরের পুলিশ সদস্যরা ক্যাম্পাসের বাইরে অন্য একটি গুলির ঘটনা তদন্ত করছিলেন, ঠিক তখনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই হামলার খবর আসে।

ম্যাকন কাউন্টির করোনার হাল বেন্টলি জানিয়েছেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তার মরদেহ ময়নাতদন্তের জন্য মন্টগোমেরির ফরেনসিক সেন্টারে পাঠানো হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী