যত দিন যাচ্ছে, আফসোস হচ্ছে…’অঞ্জন দত্ত’

তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল নাটক দিয়ে। এরপর সাংবাদিকতা, মৃণাল সেনের হাত ধরে সিনেমাজগতে আসা, গানের জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করা, বই লেখা, পরিচালনা করা—সবই করেছেন, গড়ে তুলেছেন একটা ব্র্যান্ড। কিন্তু এবার যেখান থেকে তাঁর সবকিছু শুরু হয়েছিল, সেই মঞ্চকে বিদায় জানাতে চলেছেন অঞ্জন দত্ত। তার আগে কী লিখলেন?

অঞ্জন নিজের ফেসবুকে লিখেছেন, ‘যত দিন যাচ্ছে, আফসোস হচ্ছে, এটাই আমার শেষ নাটক। কিন্তু আমার কাছে নাটক মানে অভিনেতার শরীর, আর আমার শরীরের বয়স অনেক বেড়ে গেছে। কিন্তু নাটক দিয়েই আমার জীবনের শুরু।

নিজের মতো করে নাটক মাধ্যমকে বুঝতে, দেখতে শেখা। মৃণাল সেনের বদৌলতে সিনেমায় অভিনয়, রোজগারের জন্য গান, সিনেমা তৈরি করা। নাটক বন্ধ।

আবার ২০১২-তে নিজের নাটকের কোম্পানি এবং অনেক নিরীক্ষা। প্রচলিত বাংলা নাট্যচর্চার বিরুদ্ধে যাওয়া, আর্থিক বিপর্যয়, ব্যর্থতা…অনেক দেশি–বিদেশি নাট্যকারের সঙ্গে কাজ করা…আমার জীবনের একটা অচেনা, অজানা দিক বলতে পারেন। সেই দিক শেষ হতে চলেছে।’

অঞ্জন তাঁর পোস্টে আরও লেখেন, ‘মুম্বাইতে, বন্ধু সুধীর মিশ্রর সিরিজে অভিনয় করার ফাঁকে এসব কথাই মনে হচ্ছে।’ তাঁর ভাষ্যে, ‘অনেকে বলছেন, শেষ বলে কিছু নেই। আমার গান আছে এই নিয়ে। কিন্তু কিছু ব্যাপারের শেষ বলে কিছু আছে। সেই শেষ থেকে শুরুও আছে। সেই শুরু হয়তো নাটক নয়।’

এদিন অঞ্জন দত্ত জানান, আগামী ২৫ নভেম্বর মঞ্চস্থ হবে তাঁর শেষ নাটক। অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁকে সিদ্ধান্ত বদলাতে বলেছেন। কেউ আবার দীর্ঘ ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়েছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প