মালয়েশিয়ায় প্রবাসীদের বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় রয়েছেন। কৃষি, ব্যবসা, শিল্প, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, গবেষণা ও সমাজসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন এবং বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একই সঙ্গে এ সকল বাংলাদেশি তাদের দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছেন। এসব অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের বিশেষ সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে মালয়েশিয়ায় বসবাসরত আগ্রহী বাংলাদেশি নাগরিকদেরকে নিম্নোক্ত তথ্যাবলী সম্বলিত আবেদনপত্র নিম্নবর্ণিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। আবেদনপত্র পাঠানোর ইমেইল: [email protected] ও [email protected]

আবেদনপত্রে যা যা উল্লেখ করতে হবে- নাম ও পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহ), আবেদনের ক্যাটাগরি, বর্তমান পেশা ও কর্মস্থলের ঠিকানা। 

এছাড়া বিশেষ অবদান/অর্জনের বর্ণনা (৫০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে), পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অবদান/অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রমাণক/তথ্যাদি (যদি থাকে) উল্লেখ করতে হবে।  

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী