ইউরোপা লিগে আবারও ড্র ইউনাইটেডের, জয় পেয়েছে টটেনহ্যাম

ইউরোপা লিগে টানা তৃতীয় ম্যাচে ড্র করেছে এরিক টেন হ্যাগের দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তুর্কি ক্লাব ফেনারবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। এদিকে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম ১-০ গোলে হারিয়েছে ডাচ ক্লাব এজেড আলকমারকে।

ফেনারবাচে ১-১ ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লিগে ফেনারবাচের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছেন ইংলিশ ক্লাব ইউনাইটেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় ইউনাইটেড। এর ফলও পেয়ে যায় ম্যাচের ১৫তম মিনিটেই। দারুণ টিম গোলে ইউনাইটেডকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান এরিকসেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা। তবে ইউনাইটেড গোলরক্ষক ওনানার কল্যাণে বেঁচে যায় সফরকারীরা।

তবে দ্বিতীয় হাফে আর রক্ষা করতে পারেননি ওনানা। দ্বিতীয় হাফের শুরুতেই ফেনারবাচেকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসিরি। ৪৯তম মিনিটে ম্যাক্সিমিনের ক্রস থেকে হেডে গোল করেন তিনি। বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে ফেনারবাচে। আর সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে ইউনাইটেড।

টটেনহ্যাম ১-০ এজেড আলকমার

এদিকে জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। ডাচ ক্লাব এজেড আলকমারকে হারিয়েছে তারা। প্রথমার্ধে গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পেনাল্টি পায় টটেনহ্যাম। সেই পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। ৩ ম্যাচে সবকটিতে জয় পেয়েছে পোস্টেকোগ্লোর দল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা।

এদিকে রাতে আরও কিছু ম্যাচ হয়েছে। ডাচ ক্লাব এফসি টুয়েন্টিকে ২-০ গোলে হারিয়েছে লাৎজিও। এই জয়ে টেবিলের শীর্ষে উঠেছে ইতালিয়ান ক্লাবটি। আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমাও ১-০ গোলে জয় পেয়েছে ডিনামো কিয়েভের বিপক্ষে। এদিকে ফরাসি ক্লাব লিও’কে ১-০ গোলে হারিয়েছে বেসিকতাস।  

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প