কন্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ভাড়া না পেয়ে বাড়িওয়ালা মনি কিশোরের খোঁজে তার বাসার দরজায় নক করেন। এ সময় তার বাসা থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে দরজা ভেঙে মৃতদেহ দেখে ওই বাড়িওয়ালা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন। 

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমায়ও তিনি খুব একটা প্লেব্যাক করেননি। তিনি অডিওতেই কাজ করেছেন। ২০টির মতো গান লিখে সুর দিয়েছেন মনি কিশোর।

নন্দিত এই কণ্ঠশিল্পী ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

  • Related Posts

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ঢাক-ঢোল পিটিয়ে ফ্রাংকো মাস্তানতুয়োনোকে বরণ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজের ঢোল পেটাতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড। সে সময়কার কোচ জাবি আলানসো একের পর এক সুযোগ দিলেও সমর্থকদের হৃদয় জিততে পারেননি…

    Continue reading
    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    মাত্র ২ কোটি রুপি বাজেট ছিল। সেই বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির শুরুতে দর্শক পাচ্ছিলো না। প্রথম দিনে আয় মাত্র ১০ লাখ রুপি। সবাই ধরে নিয়েছিল পরিণতি খারাপ। তবে কে জানতো…

    Continue reading

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির