এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে ১০ জনের কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ লম্বা সময় ধরে ১০ জন নিয়ে খেললেও সেই সুবিধা নিতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।এই ম্যাচে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা আরহাম ইসালামের।

নমপেনে অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। আরহাম ইসলাম ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভিসাল কিয়া। দুবারই তিনি ফাউল করেন আরহামকে।

একজন বেশি নিয়ে খেলে কম্বোডিয়ার অর্ধে একের পর এক আক্রমণ শানায় বাংলাদেশ। বেশ কিছু গোলের সুযোগা তৈরি করলেও জালের বল ফেলতে পারেনি। প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকরাও।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। আরও কোণঠাসা হয়ে পরে কম্বোডিয়া। তবে বক্সে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছিল বাংলাদেশের আক্রমণ। দ্বিতীয়ার্ধে একটি পরিষ্কার সুযোগ তৈরি করেই তা গোলে রূপান্তরিত করে স্বাগতিকরা। ৮৫ মিনিটে নিচু কোনা দিয়ে গোল করে দলকে জয় এনে দেন ডারো থাচ।  গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত