হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

ঢাক-ঢোল পিটিয়ে ফ্রাংকো মাস্তানতুয়োনোকে বরণ করে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নিজের ঢোল পেটাতে পারেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড।

সে সময়কার কোচ জাবি আলানসো একের পর এক সুযোগ দিলেও সমর্থকদের হৃদয় জিততে পারেননি মাস্তানতুয়োনো।

তাই বাধ্য হয়েই মাস্তানতুয়োনোকে ধারে পাঠাতে বাধ্য হয় রিয়াল। লস ব্ল্যাংকোস থেকে ইতালির ক্লাব ফিওরেন্টিনায় জায়গা হয় ১৯ বছর বয়সী উইঙ্গারের। নতুন জায়গা পেয়ে যেন আড়মোড়া দিয়ে উঠলেন তিনি।

ঠিক যেন গতকাল রাতে রিভার প্লেটের ‘মাস্তান’ হয়ে উঠলেন উদীয়মান উইঙ্গার।

হ্যাটট্রিক হারে সিরি আ শুরু করা ফিওরেন্টিনাকে প্রথম জয় এনে দিলেন মাস্তানতুয়োনো। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় এনে দিয়ে। এর মধ্যে একাই করেছেন ৩টি।

বাকি গোলটি মাতেও পেলেগ্রিনোর। প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেন অ্যাকোর অ্যাডামস ও আঁতোয়ান অ্যানো।

পেশাদার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন মাস্তানতুয়োনো। প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। ভেঙেছেন লিওনেল মেসির রেকর্ড।

ইউরোপের শীর্ষ ৫ লিগের হিসেবে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন মাস্তানতুয়োনো। 

গতকাল হ্যাটট্রিকের সময় মাস্তানতুয়োনোর বয়স ছিল ১৯ বছর ২৮ দিন। বার্সেলোনার হয়ে মেসি ক্যাম্প ন্যূতে হ্যাটট্রিক করেছিলেন ১৯ বছর ২৫৯ দিনে। ২০০৭ সালে তার প্রথম হ্যাটট্রিক পাওয়ার রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার এল ক্লাসিকোর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প