জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা শুরু, থাকছে বাংলাদেশও

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৬তম আসর বসেছে। জার্মানি এবং বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে এ মেলার অপরিসীম অবদান রয়েছে। চলমান ঐতিহ্যকে সঙ্গে নিয়ে মধ্য জার্মানির অন্যতম এই ব্যস্ত বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্ট বইমেলা উপলক্ষে সেজেছে সৃষ্টিশীল নান্দনিকতায়।

বুধবার শুরু হওয়া মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এবারের মেলার স্লোগান ‘ফ্রাঙ্কফুর্ট কলিং’।

গত মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন জার্মানির সংস্কৃতি প্রতিমন্ত্রী ক্লডিয়া রথ। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিবিদ ও লেখকেরা গণতন্ত্রের জন্য বইয়ের মূল্যায়নের ওপর জোর দেন। অনুষ্ঠানে ইতালির সংস্কৃতিমন্ত্রী আলেসান্দ্রো গিউলির বক্তৃতার আগে দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

উদ্বোধনী সংবাদ সম্মেলনে জার্মান বুক ট্রেড অ্যাসোসিয়েশনের প্রধান কারিন শ্মিট-ফ্রিডেরিচস বলেন, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বই বিক্রি আগের বছরের তুলনায় কিছুটা বেশি ছিল। বিশেষ করে অনেক তরুণ পাঠক বই পড়ার মেজাজে ফিরে আসছেন।

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এ বছরও থাকছে বাংলাদেশ। ২০১৫ সাল থেকেই সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রাঙ্কফুর্টের আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে। এবার বইমেলায় ঢাকা থেকে এসেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম। বইমেলা কর্তৃপক্ষের আমন্ত্রণে এসেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক সাজ্জাদ শরিফ।

এ বছর বইমেলার অতিথি দেশ ইতালি। দেশটি থেকে ১০০ লেখক মেলায় যোগ দিয়েছেন। তবে লেখক তালিকা নিয়ে নানা কেলেঙ্কারি ও সমালোচনা হচ্ছে। কারণ, সরকারের সমালোচনাকারী বেশ কিছু সুপরিচিত ইতালীয় লেখক তালিকায় নেই। লেখক প্রতিনিধিদলের জন্য ইতালীয় কর্তৃপক্ষ তাঁদের নির্বাচিত করেনি। বইমেলায় ইতালি সরকারের বিশেষ প্রতিনিধি মাউরো মাজ্জা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারি ভ্রমণের সমালোচনাকারী লেখকেরা আলাদাভাবে সরকারের সমালোচক ও মাফিয়াদের নিয়ে অনুসন্ধানী লেখক রবার্তো সাভিয়ানোকে আমন্ত্রণ না জানানোর বিরুদ্ধে ইতালি থেকে কয়েক ডজন লেখক একটি খোলা চিঠি লিখেছেন। সংহতি প্রকাশ করে বইমেলায় তাঁদের অংশগ্রহণ বাতিল করেছেন।

চিঠিতে লেখকেরা ইতালির কট্টরবাদী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে সরকারের সমালোচনামূলক কণ্ঠস্বর বাদ দেওয়া, সাংস্কৃতিক ক্ষেত্রে ক্রমবর্ধমান হস্তক্ষেপের অভিযোগ করেছেন। লেখক আন্তোনিও স্কুরাটি একবার প্রধানমন্ত্রী মেলোনিকে মুসোলিনির উত্তরাধিকারী হিসেবে বর্ণনা করেছিলেন।

ইতালির পদার্থবিজ্ঞানী ও লেখক কার্লো রোভেলিকেও ইতালির প্রতিনিধিদল থেকে বাদ দেওয়া হলেও মঙ্গলবার তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি ইতালিতে এক অনুষ্ঠানে মেলোনির প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করেছিলেন।

আয়োজকদের মতে, এবারের বইমেলায় পাঁচ দিনে ১৫টি পর্যায়ে ৬৫০টি ইভেন্ট হবে। এতে প্রায় ১ হাজার লেখক ও বক্তা উপস্থিত থাকতে পারেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত