ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। সেখান থেকে মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। প্রায় ৩০ মিনিটের মতো এ অবরোধ চলে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় তার দোসররা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকাসহ পুরো দেশে খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। জুলাই অভ্যুত্থানের আমাদের এক সহযোদ্ধার ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, অতি দ্রুত জুলাই অভ্যুত্থানের হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল বাপ্পি বলেন, এই সরকার হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ওপর দাড়িয়ে আছে সেটা ভুলে গেছে। সরকার গঠনের আড়াই মাসেও হামলাকারীদের বিচার নিয়ে গড়িমসি করছে, কেন করছে তা আমাদের বোধগম্য নয়। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের যত অঙ্গ সংগঠন আছে সব সংগঠনকে অতিদ্রুত নিষিদ্ধ করতে হবে।

এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাউসার আলম আরমান নিজ জেলা কিশোরগঞ্জে ছাত্রলীগের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী