সম্মাননা পাচ্ছেন হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের নন্দিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার চলচ্চিত্রগুলো যেমন পেয়েছে জনপ্রিয়তা তেমনি সমালোচক মহলেও অর্জন করেছে প্রশংসা। একজন সমাজসেবী হিসেবেও বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তার। কাজ করেন তিনি অবহেলিত শিশু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠিদের কল্যাণের জন্য। চলচ্চিত্র ও ব্যক্তিগত কর্মজীবনের জন্য বহু সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন তিনি।

তার সাফল্যের সেই মুকুটে আরও একটি পালক যোগ হতে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪০তম সান্তা বারবারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে অ্যাঞ্জেলিনা জোলিকে মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হবে।

১৯৯৫ সাল থেকে চলচ্চিত্র নির্মাতাদের সম্মান জানাতে মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড চালু হয়। যারা সিনেমা তৈরি করে ইন্ডাস্ট্রিতে উল্লেখযোগ্য অবদান রাখেন এবং ইতিবাচকভাবে চলচ্চিত্র শিল্পকে পরিবর্তন করতে প্রভাবিত করেন তাদেরকেই বেছে নেয়া হয় এই সম্মাননার জন্য। চলচ্চিত্র সমালোচক লিওনার্ড মাল্টিনকে সম্মান জানাতে ২০১৫ সালে পুরস্কারটির নামকরণ করা হয় মাল্টিন মডার্ন মাস্টার অ্যাওয়ার্ড।

এবারে সম্মাননাটি অ্যাঞ্জেলিনা জোলির হাতে উঠবে জানিয়ে মাল্টিন বলেন, ‌‘অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে গুণি একজন অভিনেত্রী এবং সাহসী পরিচালক হিসেবে সমাদৃত। দুটি পরিচয়েই তিনি সিনেমা শিল্পকে সমৃদ্ধ করেছেন। আমি সান্তা বারবারার মঞ্চে তাকে দেখার অপেক্ষায় উন্মুখ হয়ে আছি।’

জোলির আগে এই সম্মাননা পেয়েছেন জেমি লি কার্টিস, নিকোল কিডম্যান, জাভিয়ের বারডেম, রবার্ট ডাউনি জুনিয়র, ডেনজেল ওয়াশিংটন, কেট ব্ল্যানচেট, জর্জ ক্লুনি, ক্রিস্টোফার প্লামার, ক্রিস্টোফার নোলান, জেমস ক্যামেরন, ক্লিন্ট ইস্টউড এবং পিটার জ্যাকসনের মতো বিখ্যাত তারকারা।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প