সালমান খানের বাড়ির নিরাপত্তা জোরদার

ভারতের মহারাষ্ট্রের সাবেক সংসদ সদস্য বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই ও তার টিম। এমন খবর প্রকাশের পর সতর্ক করা হয়েছে বলিউড ভাইজান সালমান খানকে। শুধু তাই নয়, আজকে (১৩ অক্টোবর) সালমান সব মিটিং বাতিল করেছেন। মুম্বাই পুলিশের পক্ষ থেকে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেশ কয়েকবার লরেন্স বিষ্ণোই ও তার টিম সালমানকে হত্যার হুমকি দিয়েছিল।

১২ অক্টোবর দুষ্কৃতকারীদের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বাবা সিদ্দিকি। পূজা উপলক্ষে সিদ্দিকি যখন আতশবাজি ফোটাচ্ছিলেন, সেই সময় তিনজন লোক পিস্তল দিয়ে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে জিশানের অফিসের বাইরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে সঙ্গে বাবা সিদ্দিকিকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, সিদ্দিকি প্রচুর রক্তপাত হয়েছে, ফলে তাকে বাঁচানো যানি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ পরে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরই মধ্যে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কর্নাইল সিং এবং ধর্মরাজ কাশ্যপ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে। আরও জানা গেছে, দুজন তদন্তকারীদের বলেছে, তারা গত এক মাস ধরে সিদ্দিকির গতিবিধির ওপর নজর রাখছিলেন।

অভিযুক্তদের মধ্যে পলাতক ব্যক্তি মুম্বাইয়ের কুর্লাতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। এই তিনজন এর আগে পাঞ্জাবের একটি জেলে একসঙ্গে বন্দী ছিলেন, যেখানে তারা বিষ্ণোই গ্যাংয়ের একজন সদস্যের সংস্পর্শে এসেছিলেন। এর মাধ্যমেই তারা বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েন। গতকাল বাবা সিদ্দিকিকে খুনের দায় আজ লরেন্স বিষ্ণোই স্বীকার করেছে।

বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে সালমান লীলাবতী হাসপাতালে ছুটে যান। পাশাপাশি তিনি সিদ্ধান্ত নিয়েছেন রিয়েলিটি শো ‘বিগ বস’র শুটিংও সাময়িকভাবে বন্ধ রাখবেন। শাহরুখ-সালমান এক সময়ে একে অন্যের ছায়াও মাড়াতেন না। তাদের সম্পর্ক খারাপ হয়েছিল ২০০৮ সালে। এ নিয়ে নানান ধরনের কথাও শোনা গেছে সে সময়।

ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে একটি ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছিল। তবে বাবা সিদ্দিকির ডাকেই তার ইফতার পার্টিতে গিয়েছিলেন শাহরুখ ও সালমান। সেখানেই দুজনের অভিমানের সমাপ্তি ঘটে। সালমান-শাহরুখ কোলাকুলির মাধ্যমে আবারও বন্ধুত্বের সম্পর্কে ফিরে আসেন। এরপরও একাধিকবার বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে গিয়েছেন দুই খান।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী