নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে শীর্ষে ইংল্যান্ড

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। টানা তিন জয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠেছে ইংল্যান্ডের মেয়েরা। স্কটল্যান্ডের দেওয়া ১১০ রানের লক্ষ্য ১০ ওভার হাতে রেখেই টপকে গেছে ইংলিশরা।

রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৯ রান করে স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৪৮ বলে ৩৮ রান তোলেন দুই ওপেনার সাসকিয়া হরলি ও সারাহ ব্রাইস। ২৩ বলে ১৩ রান করেন হরলি। সারাহ খেলেন ৩১ বলে ২৭ রানের ইনিংস।

এদিন স্কটল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেন সারাহ। ৫৮তম ম্যাচ খেলে ছাড়িয়ে যান প্রিয়ানাজ চ্যাটার্জিকে।

স্কটল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন ক্যাথিরিন ব্রাইস। ২৮ বলে ৩৩ রান করেন স্কটল্যান্ড অধিনায়ক। আইসা লিস্টার ১১ রান করে আউট হন। মেগান ম্যাকল অপরাজিত থাকেন ১০ রানে। ইংল্যান্ডের হয়ে সোফি একলেসটন নেন ২ উইকেট।

জবাবে দিতে নেমে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ইংল্যান্ডের দুই ওপেনার মায়া বোচার ও দানি ওয়াট হজ। ১০ ওভার ব্যাটিং করে ১১৩ রান তোলেন তারা।

নারীদের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এর আগে ১০০ বা তার বেশি রান তাড়া করে এত দ্রুত রেকর্ড নেই আর দলের।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী