মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশির মৃত্যু: ছিল না নির্মাণের ছাড়পত্র

শুক্রবার মালয়েশিয়ার মেলাকা রাজ্যে নির্মাণাধীন ভবন ধসে জিদান নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় এবার বিস্ময়কর তথ্য বেরিয়ে এসেছে। কর্তৃপক্ষের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রকৃতপক্ষে ভবনটি নির্মাণের কোনো অনুমোদনই ছিল না। এমনকি এখন পর্যন্ত প্রকৃত মালিককেও শনাক্ত করা যায়নি।

মেলাকার হাউজিং, লোকাল গভর্নমেন্ট, ড্রেনেজ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট’র সিনিয়র এক্সকো রইস ইয়াসিন বলেছেন, ভবনটির মালিককে চিহ্নিত করা যায়নি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর তদন্তে দেখা গেছে, তারা কোনো নির্মাণ আবেদন না করেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) লঙ্ঘন করেছে।

তার মতে, অবৈধ নির্মাণকাজ যেন কর্তৃপক্ষের নজরে না পড়ে সেজন্য মালিকপক্ষ থেকে নির্মাণ এলাকা ঘিরে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

তিনি বলেন, ভবনটির পেছনে একটি অবৈধ অতিরিক্ত ভবন নির্মাণকালে এর সামনের ভবনটি পাইকারি সুপার মার্কেট ও বিক্রয় গ্যালারি হিসেবে কাজ করতো। যে তথ্য পেয়েছি তা থেকে আমরা এখনো ভবনের মালিককে শনাক্ত করতে পারিনি। এ বিষয়ে কাউন্সিল (ঐতিহাসিক মেলাকা সিটি কাউন্সিল) অনুসন্ধান চালিয়ে যাবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে জালান বুকিত সেনজুয়াং-এ ধসেপড়া ভবন পরিদর্শন করার সময় তিনি সাংবাদিকদের বলেন, কোনো আবেদন প্রক্রিয়া নেই, আমি নিশ্চিত পুলিশ দায়ী ব্যক্তিকে চিহ্নিত করবে।

ঘটনাস্থল পরিদর্শনকালে মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) ডেপুটি ডিরেক্টর আর. সাইফুল ইসওয়ান্দি আর হাসান উপস্থিত ছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প