‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

‘ধুরন্ধর’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কাড়ার পর এবার তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় খান্না। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘মহাকালী’-র অফিশিয়াল টিজার।

ছবিতে দানবগুরু ‘শুক্রাচার্য’ চরিত্রে অক্ষয়ের ভয়ংকর রূপ ও ভরাট কণ্ঠস্বর দর্শকদের মন জয় করে নিয়েছে।

টিজারের শুরুতেই দেখা যায় একটি মন্দিরের ভেতরে রাখা এক সদ্যোজাত শিশুর কান্নার শব্দ। এর পরপরই ব্যাকগ্রাউন্ডে শোনা যায় অক্ষয় খান্নার গম্ভীর কণ্ঠস্বর। ধর্ম ও অধর্মের আসল সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে তার চরিত্র শুক্রাচার্যকে বলতে শোনা যায়— ‘সমুদ্রমন্থনে দেবতা ও অসুর উভয়েই সমান পরিশ্রম করার পরও ভগবান বিষ্ণু কেন কেবল দেবতাদেরই অমৃত পান করালেন? অসুরদের বঞ্চিত করে পাতালে পাঠানো কি আদৌ ধর্ম?’

টিজারের শেষ অংশে কাহিনি এক ধ্বংসাত্মক রূপ নেয়।

শুক্রাচার্যকে নির্দেশ দিতে শোনা যায়—‘রক্তবীজ! মানবজাতির সর্বনাশ করো।’ এর পরেই দেবী কালীর ভূমিকায় অভিনেত্রী শ্রীয়া রেড্ডির এক রুদ্র রূপ ভেসে ওঠে। টিজারটি প্রকাশ্যে আসতেই সমাজিকমাধ্যমে অক্ষয়ের লুক ও ডায়লগ ডেলিভারি নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। সিনেমাপ্রেমীদের মতে, ‘ধুরন্ধর’ ছবির পর শুক্রাচার্য চরিত্রে অক্ষয় খান্নার নির্বাচন একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে।

‘হনু-ম্যান’ ছবির অভাবনীয় সাফল্যের পর প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী সিনেমা হলো এই ‘মহাকালী’। আর কে দুগ্গল ও রিয়াজ রমেশ দুগ্গল প্রযোজিত এই ছবিতে অক্ষয় খান্না ও শ্রীয়া রেড্ডি ছাড়াও রোহিত সরফ, ভূমি শেট্টি, রাকেশ বেদী, সমুত্থিরাকানি, রজত কাপুর, মুরলী শর্মা, নাসারের মতো অভিনেতারা অভিনয় করেছেন। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে

  • Related Posts

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সার্ক মহাসচিব বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।…

    Continue reading
    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।  আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    সার্ককে শক্তিশালী করার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তান সেনাপ্রধানের

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    বিশাল বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি চিন পিং

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    হাইতিতে গ্যাংয়ের তাণ্ডব, নিহত ৪৭

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    যথেষ্ট হয়েছে : ইনফান্তিনোর সমালোচনায় ফিফার কিংবদন্তিরা

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    ৩ তারকার গোলে জয়ে শুরু চেলসির, দ্রুততম গোলের রেকর্ড ব্রাজিলিয়ানের

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    আসছে ‘দৃশ্যম ৩’, মিলবে শেষ অধ্যায়ের উত্তর

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    ‘মহাকালী’র টিজারে অন্য এক অক্ষয় খান্না

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’

    নিউইয়র্কে ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন’