ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার ও ভিত্তিহীন আক্রমণ’ চালানো হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি। ইনফান্তিনোকে দুর্বল করার এক ধারাবাহিক চেষ্টার অংশ হিসেবেই এসব করা হচ্ছে বলে দাবি করেছে ফিফা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’-এর একটি প্রতিবেদনের পর এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেদনটিতে দাবি করা হয়, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে ইনফান্তিনোর সঙ্গে এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং পরবর্তী সময়ে সেই নারীকে উয়েফা থেকে বড় অঙ্কের বিদায়ি ভাতা দেওয়া হয়। ফিফার একজন মুখপাত্র শুরুতেই এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

পরবর্তী সময়ে ফিফা এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, উদ্দেশ্যপ্রণোদিত জল্পনা-কল্পনা ও অনুমানকে তথ্য হিসেবে উপস্থাপন করা মোটেও উচিত নয়।

অবশ্য শুধু এই অভিযোগই নয়, সম্প্রতি ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফাসহ ইউরোপের একাধিক দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের কড়া সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। বিতর্কিত সেই প্রস্তাবে ফিফার বাণিজ্যিক ও টিকিট স্বত্ব পরিচালনা করতে একটি নতুন সংস্থা তৈরির কথা বলা হয়েছিল, যার ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল। 

তীব্র বিরোধিতার মুখে সেই প্রস্তাব বাতিল হলেও উয়েফা জানিয়েছে, ইনফান্তিনোর ওপর থেকে তারা আস্থা হারিয়েছে। এমনকি গত শুক্রবার নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) সভাপতি লিস ক্লাভনেস ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানান।

প্রয়োজনে ফিফার অনুষ্ঠান ও টুর্নামেন্ট বয়কটের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে উয়েফা।

তবে ফিফা শনিবার স্পষ্ট ভাষায় জানিয়েছে, ইনফান্তিনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। বিবৃতিতে বলা হয়, ‘এটা এখন পুরোপুরি স্পষ্ট যে কিছু পক্ষ ফিফা ও এর সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সংঘবদ্ধভাবে কাজ করছে। সদস্য দেশগুলোর সমর্থন না পেয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাইপাস করে মনগড়া অভিযোগ, কুৎসা ও ভুল তথ্য ছড়িয়ে উদ্দেশ্য হাসিল করতে চাইছে একটি মহল।’

ইনফান্তিনোর বিরোধিতা মূলত ইউরোপকেন্দ্রিক হলেও বিশ্ব ফুটবলের অন্য অঞ্চলগুলো তার পাশেই দাঁড়িয়েছে।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, ২১১টি সদস্য দেশের পূর্ণাঙ্গ ভোট ছাড়া ইনফান্তিনোকে সরানোর যেকোনো চেষ্টা তারা প্রত্যাখ্যান করবে। আফ্রিকার ৫৪টি দেশ নিয়ে গঠিত কাফও একযোগে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
গত বুধবার মরক্কোর রাবাতে বোর্ড সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন ইনফান্তিনো। ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম ও ইনফান্তিনোর পক্ষ থেকে সেই বিতর্কিত প্রস্তাবের জন্য দুঃখ প্রকাশ করা হলেও স্পষ্ট জানানো হয়, সংস্থার সততা ও সুশাসনের ওপর কোনো আঘাত আর বরদাশত করা হবে না।

কঠিন বার্তা দিয়ে ফিফা জানায়, পরিবর্তন কখনোই সবার পছন্দ হয় না, তবে তা বলে সভাপতির গণতান্ত্রিক কর্তৃত্বকে অস্বীকার করা যায় না। ফিফা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, কিন্তু তার মানে এই নয় যে সত্যকে বিকৃত করে ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে। ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে ফিফা আইনি ও শক্ত হাতে তার জবাব দেবে।

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান