শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

পিতা হোর্হে মেসির প্রয়াণে শোকস্তব্ধ লিওনেল মেসি ছিলেন না মাঠে। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে লিগস কাপে পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে ইন্টার মিয়ামি।

শনিবার ঘরের মাঠে মেক্সিকান ক্লাব মনতেরের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা।

আর্জেন্টিনায় ৬৮ বছর বয়সে পরলোকগমন করেছেন হোর্হে মেসি। বাবাকে শেষবিদায় জানাতে শনিবার রাতেই নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছেছেন মিয়ামি অধিনায়ক। ম্যাচের বাঁশি বাজার আগে দুই দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করে হোর্হে মেসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এক শোকবার্তায় ইন্টার মিয়ামি জানিয়েছে, ‘আমাদের হৃদয়ের সমস্ত সহানুভূতি অধিনায়ক লিও ও পুরো মেসি পরিবারের সঙ্গে রয়েছে।’

ঘরের মাঠে ম্যাচের শুরুটা অবশ্য মন্দ হয়নি মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। মেসির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেন তার জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল। ৩২তম মিনিটে কাসেমিরোর পাস থেকে গোল পান দি পল।

এ সময় জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে সফরকারীরা। ৪৭তম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার হুগো কুইপার্স গোল করে মনতেরেকে সমতায় ফেরান (১-১)। ম্যাচের অন্তিম মুহূর্তে গিয়ে বিপর্যয় ঘটে মিয়ামির। ৯০তম মিনিটে উরুগুয়ান ফরোয়ার্ড দিয়েগো রসি লক্ষ্যভেদ করলে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মনতেরে।

এমএলএস চ্যাম্পিয়ন মিয়ামি অবশ্য গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আতলেতিকো সান লুইসকে ৪-২ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল। আগামী বুধবার তাদের পরবর্তী প্রতিপক্ষ লিওঁ।

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান