কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। এ কারণে রাতারাতি ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, দাবানলের কারণে প্রায় ১২ হাজার মানুষের বসবাসের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পিচল্যান্ড ও এর আশপাশের আরও প্রায় ৮ হাজার মানুষকেও এলাকা ছাড়তে বলা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় প্রথম আগুনের খবর পাওয়া যায়। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়ের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।

জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে ‘দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও দ্রুত বেড়ে ওঠা’ দাবানলগুলোর একটি বলে বর্ণনা করেছেন।  পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত নিজের পরিবারকে সরিয়ে নিতে তাকে জরুরি কার্যক্রম কেন্দ্রও (ইসিও) ছেড়ে যেতে হয়।

তিনি বলেন, ‘আমাকেও জরুরি কার্যক্রম কেন্দ্র ছেড়ে পরিবারের সদস্যদের এই এলাকা থেকে সরিয়ে নিতে হয়েছে। আমরা দক্ষিণ দিকে যাচ্ছি।’

থম্পসন বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের সবার জন্যই এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে আমাদের শক্ত থাকতে হবে—নিজেদের প্রিয়জনদের জন্য এবং বিশেষ করে যারা সাহায্য ও সহযোগিতার প্রয়োজন বোধ করছেন, তাদের জন্য। তাই প্রতিবেশীদের খোঁজ নিন।’

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান