জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড় ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার (মেটাস্টেসিস) ফলে তিনি তীব্র যন্ত্রণায় দিন কাটাচ্ছেন।

সাক্ষাৎকারে হান্টার বাইডেন জানান, তার বাবার ক্যান্সারটি দিন দিন আরো ছড়িয়ে পড়ছে। ক্যান্সারের এই মারাত্মক প্রভাবের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, রোগটি ছড়িয়ে পড়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এটি এখন তার হাড় ও শরীরের আরো গভীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস)।

এর ফলে তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছেন, যা তাকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলেছে।

জো বাইডেন প্রথম ২০২৫ সালের মে মাসে প্রকাশ্যে জানান যে তিনি এক মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং তা ইতিমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে একই বছরের অক্টোবরে তার এক মুখপাত্র থেকে জানানো হয়েছিল, ক্যান্সার নিয়ন্ত্রণে তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপির মতো উন্নত চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের মতো মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া সত্ত্বেও জো বাইডেন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান থেকে পুরোপুরি সরে যাননি।

গত জুন মাসেও শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। শারীরিক যন্ত্রণা ও ক্যান্সারের সঙ্গে যুদ্ধের মধ্যেই আগামী ১৭ নভেম্বর জো বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণামূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান