বেদারুল ইসলাম বাবলা ফ্লোরিডার অর্ল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ৪০তম ফোবানা সম্মেলনে চিফ ইলেকশন কমিশনার নির্বাচিত

ফেডারেশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা বা ফোবানার এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ এক সভা গত ৩ আগস্ট, রবিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। সভায় ফোবানার চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন সভাপতিত্ব করেন এবং এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম সভাটি পরিচালনা করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির অধিকাংশ সদস্যসহ হোস্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হলো—ফোবানার সাবেক চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টর বেদারুল ইসলাম বাবলাকে সর্বসম্মতিক্রমে চিফ ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত করা।

এছাড়াও ফ্লোরিডার অর্ল্যান্ডোতে অনুষ্ঠিতব্য ফোবানা পরবর্তী কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফি, এক্সিকিউটিভ কমিটির মেয়াদকাল, মেম্বারশিপ রেজিস্ট্রেশন, স্কলারশিপসহ বিভিন্ন এজেন্ডাভিত্তিক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় হোস্ট কমিটির নেতৃবৃন্দ ফ্লোরিডার অর্ল্যান্ডোতে আগামী ৪০তম ফোবানা কনভেনশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। নেতৃবৃন্দ জানান, ৪০তম ফোবানা কনভেনশনে উত্তর আমেরিকা ছাড়াও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি লিডার, পেশাজীবী, উদ্যোক্তা, সাংস্কৃতিক কর্মী এবং তরুণ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

কনভেনশনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে থাকবে ফোবানার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে সাংস্কৃতিক পরিবেশনা, মূলধারায় কমিউনিটি নেতৃত্ব ও মতবিনিময় সভা, যুব ও নতুন প্রজন্মের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, ব্যবসা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং সেশন, ইমিগ্রেশন বিষয়ক আলোচনা, কাব্য জলসা, নারী অংশগ্রহণ ও ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার।

কনভেনশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন সোটো, স্থানীয় সিটি মেয়রসহ আরও অনেকে। এছাড়াও বাংলাদেশের জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য শেখ মুজিবর রহমান ইকবাল এমপি এবং বিশিষ্ট লেখক, চলচ্চিত্র প্রযোজক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে কনভেনশনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান