যুক্তরাষ্ট্রে দ্রুত আদালত শুনানিতে বাড়ছে অভিবাসীদের বহিষ্কারের আদেশ

প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইন এর কঠোর প্রয়োগ এর অংশ হিসেবে ইমিগ্রেশন আদালতের দ্রুত শুনানি প্রক্রিয়ার কারণে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশন আদেশ প্রাপ্তদের সংখ্যা বাড়ছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, আদালতের শুনানির সময় কমে যাওয়া এবং একসঙ্গে অনেক মামলা পরিচালনা ও আগের তুলনায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে অনেক অভিবাসী নির্ধারিত শুনানিতে উপস্থিত হতে অপারগ হচ্ছেন বলে ইমিগ্রেশন আইনজীবীদের সুত্রে জানা গেছে। । ফলে তাদের বিরুদ্ধে অনুপস্থিতির কারণে দ্রুত ডিপোটেশন বা বহিষ্কারের আদেশ দেওয়া হচ্ছে।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিনের অভিবাসন আদালতের মামলার জট কমাতে আদালত কক্ষে শুনানির সংখ্যা বাড়িয়েছে। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অনেক আদালতে একেকজন বিচারকের সামনে একই দিনে কয়েক ডজন থেকে শতাধিক মামলা নির্ধারণ করা হচ্ছে। এসব শুনানিকে ‘মেগা’ মাস্টার হিয়ারিং বলা হচ্ছে।

তথ্য বিশ্লেষণকারী সংস্থা মোবাইল পাথওয়েজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজার ৩০০টির বেশি এ ধরনের শুনানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। একই সঙ্গে অনেক অভিবাসী তাদের মামলা প্রস্তুতির জন্য আগের তুলনায় অনেক কম সময় পাচ্ছেন।

আগে অনেক ক্ষেত্রে শুনানির প্রস্তুতির জন্য প্রায় ছয় মাস সময় পাওয়া গেলেও বর্তমানে অনেক অভিবাসী এক মাসের কিছু বেশি সময় পাচ্ছেন। এর ফলে অনেকে নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে পারছেন না এবং তাদের বিরুদ্ধে সরাসরি বহিষ্কারের আদেশ দেওয়া হচ্ছে।

মোবাইল পাথওয়েজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২০ শতাংশ অভিবাসী আদালতের শুনানিতে অনুপস্থিত ছিলেন। চলতি বছরের জুনে সেই হার বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে। একই সময়ে বহিষ্কারের আদেশের সংখ্যাও বেড়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে প্রায় ৩৩ হাজার বহিষ্কারের আদেশ দেওয়া হলেও চলতি বছরের জুনে এই সংখ্যা বেড়ে প্রায় ৭৯ হাজার হয়েছে। আদালতে উপস্থিত না হলে অনেক ক্ষেত্রে অভিবাসীদের আশ্রয় আবেদন বাতিল হিসেবে বিবেচিত হচ্ছে।

অভিবাসন নীতির কঠোর সমর্থকদের মতে, দ্রুত শুনানি দীর্ঘদিনের মামলার জট কমাতে সহায়তা করছে। তবে অভিবাসীদের আইনজীবী ও অধিকারকর্মীরা বলছেন, কম সময়ে বেশি মামলা পরিচালনার কারণে অনেক বৈধ দাবিও যথাযথভাবে পর্যালোচনার সুযোগ পাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে, বিচারকরা দ্রুত মামলা নিষ্পত্তির চেষ্টা করছেন এবং একই সঙ্গে আইনি প্রক্রিয়া ও ন্যায্যতা বজায় রাখার বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। তাদের মতে, দীর্ঘসূত্রতা এমন অভিবাসীদের জন্যও সমস্যা তৈরি করে যাদের বৈধ দাবি রয়েছে।

অন্যদিকে, সাবেক অভিবাসন বিচারক ও আইনজীবীরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত সংখ্যক মামলা একসঙ্গে পরিচালনা করলে বিচারকদের ওপর চাপ বাড়ে এবং প্রত্যেকটি মামলা পর্যাপ্ত গুরুত্ব দিয়ে দেখার সুযোগ কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতের মামলার জট কমলেও দ্রুত শুনানি প্রক্রিয়া নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। একদিকে সরকার দ্রুত নিষ্পত্তিকে প্রয়োজনীয় বলছে, অন্যদিকে সমালোচকরা বলছেন, এতে অনেক অভিবাসীর ন্যায্য আইনি সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

  • Related Posts

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তিনি প্রকল্প এলাকায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও…

    Continue reading
    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতাবাড়ির কাছে হেলিপ্যাডে পৌঁছায় বলে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    কানাডায় ভয়াবহ দাবানল, ২০ হাজারের মানুষকে সরানোর নির্দেশ

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    ইসরায়েলি দাবি খণ্ডনে খামেনিকে সুস্থ দেখিয়ে ভিডিও প্রকাশ ইরানি গণমাধ্যমের

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, ক্যান্সার ছড়িয়েছে হাড়ে

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, ঠেকালো বিজিবি

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    ইনফান্তিনোকে ‘সরানোর চক্রান্ত’, তীব্র সমালোচনা ফিফার

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান

    বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ঘর দিচ্ছেন বলিউডের সুপারস্টার সালমান খান