আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় আন্তর্জাতিক সীরাত কনভেনশন ১৬ আগষ্ট রোববার

আমেরিকা মুসলিম সেন্টারের উদ্যোগে বিগত বছরগুলোর মতো এবছরও নিউইয়র্কে ‘আন্তর্জাতিক সীরাত কনভেনশন-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ আগষ্ট রোববার নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় “অঙ্গন পার্টি” হলে বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কনভেনশনের কর্মকান্ড চলবে। এবারের কনভেনশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের আদর্শ’। কনভেনশনে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামাগণ ওয়াজ করবেন। নতুনপ্রজন্মের জন্য থাকবে বিশেষ আয়োজন। এতে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্নষ্টেট থেকে আগত নতুন প্রজন্মের স্কলারগণ ইংরেজীতে বক্তব্য রাখবেন। মুহাম্মদ (সা:) এর অনুসারী সর্বস্তরের নর-নারীগণ-কে সপরিবারে কনভেনশনে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি।

‘আন্তর্জাতিক সীরাত কনভেনশন-২০২৬’ উপলক্ষ্যে বুধবার বাদ আসর জ্যামাইকার অঙ্গন পার্টি হলে (৮৯-১৬ ১৭৫ স্ট্রীট, জ্যামাইকা, নিউইয়র্ক-১১৪৩২) আয়োজিত ব্যতিক্রমী এই সংবাদ সম্মেলনে ইমামমাওলানা মির্জা আবু জাফর বেগ সহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য এবং লিখিত বক্তব্যে কনভেনশনের বিস্তারিত তুলে ধরেন মুফতিআব্দুল মালেক। এছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুফতিআব্দুল্লাহ আল আজহারী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মঞ্জুরুলকরীম ও আবু তাহের।

বিভিন্ন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মহানবী (সা:)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মেও কাছে তুলে ধরা, ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারনা দূর করার প্রয়াস, সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারষ্পারিক শ্রদ্ধা ও সৌহার্দ্যবৃদ্ধি এবং আমেরিকায় বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে নৈতিক, অধ্যাত্বিক ও ধর্মীয়মূল্যবোধে উদ্বুদ্ধ করাই সীরাত কনভেনশনের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য।

  • Related Posts

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা করার চেষ্টা করছে। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলেডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

    Continue reading
    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের