ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়ে জয়রথ ছুটছে বাংলাদেশ ইমার্জিং দলের। দক্ষিণ আফ্রিকার ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে আজ দাপুটে জয়ে টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে অধিনায়ক শাহাদাত হোসেন দীপুর দল।

ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকাকে (ইউএসএসএ) ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল বাকি ছিল ১৬৯। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শাহাদাত।

তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন ইরফান শুক্কুর। উইকেটরক্ষক-ব্যাটারের ৫৮ রানের অপরাজিত ইনিংসের বিপরীতে ৭৩ রানের ইনিংস খেলে হাসিমুখে মাঠ ছেড়েছেন শাহাদাত। অধিনায়ক ৫৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়। বিপরীতে শুক্করের ইনিংসে ৩ ছক্কার বিপরীতে আছে ৭ চার।

জয়ের অর্ধেক কাজটা অবশ্য সারেন বোলাররা। বিশেষ করে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ২৮ রানে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৬৬ রানে আটকিয়ে দেন মিডিয়াম পেসার। তাকে সঙ্গ দেন ২টি করে উইকেট নেওয়া রহনত দৌল্লা বর্ষণ ও আমিনুল ইসলাম। ইউএসএসএর হয়ে ফিফটি করেন লুডউইচ (৫১) ও ডেভিড টিগার (৭২)।

এর আগে সিরিজের শুরুটা হার দিয়ে হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। পরে ইউএসএসএরে বিপক্ষে বৃষ্টি আইনে ২৬ রানে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আজও জয় তুলে নিলো বাংলাদেশ। তাতে ৪ ম্যাচের প্রতিটিতে হেরে বিদায় নিয়েছে ইউএসএসএ। অন্যদিকে আগামী পরশু দক্ষিণ আফ্রিকার ইর্মাজিং দলের বিপক্ষে লড়বেন শাহাদাতরা। দুই দলই আবার আগামী ১২ আগস্ট ফাইনাল খেলবে প্রিটোরিয়াতে।

  • Related Posts

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা করার চেষ্টা করছে। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলেডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

    Continue reading
    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন তিনি। এর আগে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    হামলা নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান: ট্রাম্প

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলা, নিহত ৫৮

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২,আহত ১০ জন

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    বিশ্বকাপে ‘প্রাণনাশের হুমকি’ পেয়েছিলেন মেসি, ফাঁস নথি

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দাপুটে জয়ে ফাইনালে বাংলাদেশ

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

    ৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের