ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ডিএসসিসি প্রশাসক বলেন, নদীর দূষণ যাতে আর না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, নদী রক্ষা করা না গেলে মানুষ ও পরিবেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।যারা এ নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আবদুস সালাম আরও বলেন, শুধু ঢাকার নদী নয়, পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।তবে প্রাথমিকভাবে ঢাকাকে কেন্দ্র করেই এ কার্যক্রম শুরু হবে। ‍

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ-আল-মাকসুস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা…

    Continue reading
    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    রাজধানী ঢাকাসহ দেশের ১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকার নদী রক্ষায় কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

    আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না : মির্জা ফখরুল

    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    ঢাকাসহ ১২ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

    ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

    ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হতে পারে: ট্রাম্প

    প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    থাইল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৭

    থাইল্যান্ডে বন্দুক হামলা, নিহত ৭

    বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের

    বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

    সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

    নতুন বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার

    নতুন বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার-ব্যাটার জস বাটলার

    ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া!

    ভারতের সবচেয়ে দামি অভিনেত্রী আলিয়া!