ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে মিত্র দেশ ওমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওমান সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র তাদের উড়িয়ে দিতে পারে।

মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প এ মন্তব্য করেন তিনি। এর আগে খবর প্রকাশিত হয় যে, ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে আলোচনা করছে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি সবার জন্য খোলা থাকবে। কেউ এর নিয়ন্ত্রণ নেবে না। আমরা এটি নজরদারিতে রাখবো।

তিনি আরও বলেন, ওমান অন্য সবার মতোই আচরণ করবে। না হলে আমাদের তাদের উড়িয়ে দিতে হতে পারে। তারা সেটা বোঝে।

তবে হোয়াইট হাউজ পরে ট্রাম্পের বক্তব্য নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। ওয়াশিংটনে ওমান দূতাবাসও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরান প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

খবরে বলা হয়েছে, তেহরান চায় ওমান এমন একটি ব্যবস্থাকে সমর্থন করুক, যার মাধ্যমে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করা যাবে। তবে ট্রাম্প দাবি করেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমার অংশ এবং কোনো দেশ এর নিয়ন্ত্রণ নিতে পারবে না।

ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটি শুধু সামরিক ও অর্থনৈতিক সম্পর্কই বজায় রাখেনি, বরং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিভিন্ন সংকটেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে ট্রাম্প প্রশাসনের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। বুধবার ট্রাম্প অভিযোগ করেন, ইরান আলোচনা দীর্ঘায়িত করে সময়ক্ষেপণের চেষ্টা করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কট্টরপন্থি নেতারাও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’