প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঈদ উপলক্ষে পাঠানো চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

চিঠিতে মোদী উল্লেখ করেন, ঈদ ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে লাখ লাখ মুসলিম এই উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঈদ আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তার কথায়, এই মূল্যবোধ ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

চিঠিতে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ আকাঙ্ক্ষা।

মোদী জানান, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যের প্রতিফলন একটি যৌথ দৃষ্টিভঙ্গির অংশ, যা উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।

  • Related Posts

    স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    ঈদের দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর…

    Continue reading
    ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যে মিত্র দেশ ওমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওমান সহযোগিতা না করলে যুক্তরাষ্ট্র তাদের উড়িয়ে দিতে পারে। মন্ত্রিসভার এক বৈঠকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

    ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

    বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

    গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

    গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

    সাফ নারী চ্যাম্পিয়নশিপ মালদ্বীপকে হারিয়ে ভারতকে নিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    সাফ নারী চ্যাম্পিয়নশিপ মালদ্বীপকে হারিয়ে ভারতকে নিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    ঈদ উদযাপন নিয়ে জয়ার আক্ষেপ

    ঈদ উদযাপন নিয়ে জয়ার আক্ষেপ

    সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

    সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

    প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

    আজ পবিত্র ঈদুল আজহা

    আজ পবিত্র ঈদুল আজহা