পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

পঞ্চগড়ের শিংরোড সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দশরথ সরকার (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড-খালপাড়া সীমান্ত এলাকার ৭৬৫ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দশরথ সরকার মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম এলাকার প্রয়াত কালীপদ সরকারের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি বলে আটকের পর বিজিবিকে জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বৃষ্টি হচ্ছিল। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শিংরোড বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা সংবাদ পান শিংরোড-খালপাড়া সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছেন। পরে সীমান্তের ৭৬৫ নম্বর মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারসংলগ্ন খালপাড়া এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় সীমান্তঘেঁষা খালপাড়া এলাকায় শূন্যরেখার প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশরথ সরকারকে আটক করেন বিজিবির সদস্যরা। পরে তাঁকে শিংরোড বিওপিতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দশরথ সরকার ভারতে এক স্বজনের বাড়িতে যাচ্ছিলেন।

বিজিবির শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার শেখ আমিরুল ইসলাম মুঠোফোনে বলেন, দশরথ সরকার ভারতে তাঁর ফুফুশাশুড়ির বাড়িতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তিনি মাদারীপুর থেকে রাতের অন্ধকারে এই সীমান্তে এসেছেন—এটা সন্দেহজনক। বিজিবির উপস্থিতি টের পেয়ে হয়তো তাঁর কোনো সহযোগী পালিয়ে গেছেন। আটক ব্যক্তিকে রাতেই পঞ্চগড় সদর থানায় পাঠানো হয়। রাতেই শিংরোড বিওপির হাবিলদার শফিউল আলম বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় দশরথ সরকার ও পলাতক অন্য এক ব্যক্তির নামে মামলা করেন।

আজ শুক্রবার সকালে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মুঠোফোনে বলেন, সীমান্তে আটক এক ব্যক্তিকে রাতেই থানায় নিয়ে আসে বিজিবি। পরে বিজিবির পক্ষ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে বিজিবি। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাঁকে আদালতে নেওয়া হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প