ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী: মাহমুদ আব্বাস

গাজা ও পশ্চিম তীরে যা চলছে, তার জন্য পুরো বিশ্বকে দায়ী বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এই অভিযোগ করেন তিনি।

ভাষণে মাহমুদ আব্বাস বলেন, এই পাগলামি আর চলতে পারে না। আমাদের জনগণের যা ঘটছে, তার জন্য গোটা বিশ্ব দায়ী। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহর নামে বলছি, এই অপরাধ বন্ধ করুন। এখনই বন্ধ করুন। শিশু ও নারীদের হত্যা বন্ধ করুন। গাজায় গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করুন। ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন।

ফিলিস্তিনকে মাতৃভূমি উল্লেখ করে আব্বাস বলেন, আমরা এই ভূমি ছাড়ব না। এটা আমাদের বাপ-দাদার জমি। এটা আমাদেরই থাকবে।

গাজায় বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে না ইসরায়েলের এই দাবি খারিজ করে আব্বাস বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, তাহলে কে ১৫ হাজারের বেশি শিশু মারল?

জাতিসংঘ ভাষণে আব্বাস গাজায় একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানান। সেইসঙ্গে পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা বন্ধেরও দাবি জানান। একইসঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ। জাতিসংঘ বলছে, গাজায় হতাহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী