রোহিত-সূর্যকুমারের ব্যাটে চেন্নাইকে উড়িয়ে দিলো মুম্বাই

এবারের আইপিএলে অবশেষে কথা বলেছে রোহিত শর্মার ব্যাট। চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই জ্বলে উঠলো ভারতের সাবেক অধিনায়কের ব্যাট। ৪৫ বলে অপরাজিত থেকেছেন ৭৬ রানে। তার সঙ্গে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৭৬ রান। জবাব দিতে নেমে মাত্র রায়ান রিকেলটনের উইকেট হারিয়েই ২৬ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার রায়ান রিকেলটন ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা রোহিত শর্মা ৬.৪ ওভারে গড়ে তোলে ৬৩ রানের জুটি। ১৯ বলে ২৪ রান করে রিকেলটন আউট হয়ে গেলে জুটি বাধেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব।

এই দু‘জন গড়ে তোলেন ১১৪ রানের জুটি। ৪৫ বলে ৪ বাউন্ডারি এবং ৬ ছক্কায় ৭৬ রান করে রোহিত। ৩০ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব।

এবারের আইপিএলে প্রথম চেন্নাইয়ের মোকাবিলা করেছিলো মুম্বাই। ওই ম্যাচে চেন্নাইর কাছে মুম্বাই হেরেছিলো ৪ উইকেটের ব্যবধানে। রোহিত শর্মা আউট হয়েছিলেন শূন্য রানে। এপর আরও পাঁচটি ম্যাচ খেলেছেন রোহিত। সর্বোচ্চ রান ছিল ২৬। অবশেষে হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি এবং সমালোচকদের সমালোচনারও জবাব দিলেন।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা। শিবাম দুবে ৩২ বলে ৫০ রান করে আউট হন।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ