‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে নতুন সুখবর পেলেন তার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এ সিনেমার সিংহভাগ শুটিং শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কেবল একটি আন্তর্জাতিক শিডিউল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টেই শুরু হবে শেষ ধাপের শুটিং।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, ‘কিং’র শেষ শিডিউলের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে লোকেশন খুঁজছে নির্মাতা দল। সম্ভাব্য শুটিং স্পট পরিদর্শনের পাশাপাশি চলছে প্রয়োজনীয় কারিগরি ও লজিস্টিক প্রস্তুতিও।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমার মূল অংশের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধু বিদেশে একটি বড় শিডিউল বাকি। বর্তমানে নির্মাতা দলের সদস্যরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার কাজ শেষ হলে তারা দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ ঘুরে দেখবেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই পুরো ইউনিট চূড়ান্ত শুটিংয়ের জন্য বিদেশে যাবে।

জানা গেছে, ‘কিং’র আন্তর্জাতিক অ্যাকশন দৃশ্যগুলো এমন সব নতুন ও দৃষ্টিনন্দন লোকেশনে ধারণ করা হবে, যা এর আগে বড়পর্দায় খুব একটা দেখা যায়নি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও শাহরুখ খান দুজনেই দর্শকদের জন্য ভিন্নধর্মী ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দিতে চান।

গত বছরের নভেম্বরে শাহরুখ খানের জন্মদিনে বিশেষ একটি টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘কিং’র ঘোষণা দেওয়া হয়। সেখানে রুপালি চুলের নতুন লুকে হাজির হন শাহরুখ। তার সংলাপ- ‘ভয় নয়, আমিই আতঙ্ক’-মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার অন্যতম আকর্ষণ শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। বাস্তব জীবনের বাবা-মেয়েকে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন অনুরাগীরা।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমায় শাহরুখকে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ পেশাদার ঘাতকের চরিত্রে। আর সুহানা অভিনয় করছেন তার শিষ্যের ভূমিকায়, যাকে বিপজ্জনক নানা মিশনের জন্য প্রস্তুত করেন তিনি।

শুধু শাহরুখ ও সুহানা নন, ‘কিং’-এ আরও রয়েছেন বলিউডের একঝাঁক তারকা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, অভয় বর্মা এবং রাঘব জুয়াল।

বড় বাজেট, আন্তর্জাতিক লোকেশন, জমজমাট অ্যাকশন, তারকাবহুল অভিনয়শিল্পী এবং প্রথমবার বাবা-মেয়ের জুটি-সব মিলিয়ে ‘কিং’ এখন বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। মুক্তির আগেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।

  • Related Posts

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। অনুমোদিত প্রকল্পগুলোর…

    Continue reading
    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর প্রাণবন্ত মিলনমেলা

    চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর প্রাণবন্ত মিলনমেলা

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

    দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক