রাঙামাটিতে কুকুরের কামড়ে আহত ৮০ জন

নির্বিকার পৌরসভা কর্তৃপক্ষ

রাঙামাটি শহরে হঠাৎ বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়েছে। এ সময় শহরের বিভিন্ন এলাকায় শিশুসহ ৮০ জনকে কামড়িয়েছে কুকুর। রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, বেশকিছু দিন ধরে রাঙামাটি পৌরসভা এলাকায় প্রচুর কুকুর রাস্তাঘাটে বেরিয়ে এবং শহরের প্রতিটি অলিগলিতে ঢুকে দল বেঁধে অবাধ বিচরণ করে চলেছে। এ সময় কুকুর আক্রমণ করছে পথিকের ওপর। কিন্তু নির্বিকার পৌরসভা কর্তৃপক্ষ। নেই কোনো পদক্ষেপ। ফলে প্রতিনিয়ত মানুষ কুকুরের কামড়ের শিকার হচ্ছেন।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান জানান, এর আগে প্রায় সময় কিছু মানুষ কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভ্যাকসিন নিতে আসতেন। কিন্তু কেবল গত ২-৩ দিনের ভেতর কুকুরের কামড় খেয়ে শিশুসহ ৮০ জন হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন। এটা উদ্বেগের। তাই শহরে প্রত্যেকের কুকুর থেকে সাবধান থাকা উচিত।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বিষয়টি জেনেছি। তাই সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করেছি। রাঙামাটি পৌর প্রশাসককে কুকুরের আক্রমণ প্রতিরোধে করণীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

পরে ফোনে যোগাযোগ করা হলে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন। যারা আক্রান্ত হয়েছে সবাই ভ্যাকসিন পেয়েছে। আরও পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ দিতে বলা হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী