দর্শক উপস্থিতিতে রেকর্ড, গোলহীন মেসি ও মিয়ামির জয়

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মিয়ামির অ্যাওয়ে ম্যাচ। আজ রোববার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচের আগ পর্যন্ত কলম্বাস ক্রুর হোম গ্রাউন্ড ছিল লোয়ার ডটকম ফিল্ড। কিন্তু লিওনেল মেসির উপস্থিতিতে এই ম্যাচকে ঘিরে বিপুল দর্শক সমাগমের প্রত্যাশায় কলম্বাস কর্তৃপক্ষ তাদের হোম ম্যাচটি সরিয়ে নিয়ে যায় হান্টিংটন ব্যাংক ফিল্ডে।

এই ভেন্যুটি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের হোম গ্রাউন্ড। যা কলম্বাসের নিয়মিত মাঠ থেকে প্রায় ১৪৫ মাইল দূরে অবস্থিত।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, মাঠে উপস্থিত হতে শুরু করেন দর্শকরা। বেশ আনন্দ-উদ্দীপনা নিয়ে ম্যাচ উপভোগ করেন তারা। কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি, মিয়ামির সেই আর্জেন্টাইন জাদুকর মেসি গোলের দেখাই পাননি আজ। বেঞ্জামিন ক্রেমাসচির চমৎকার এক ডাইভিং হেড দিয়ে মিয়ামিকে জয় উপহার দেন। ফ্লোরিডাভিত্তিক ক্লাব মিয়ামি জেতে ১-০ গোলে।

গোল করতে না পারলেও এমএলএসে দর্শক উপস্থিতির রেকর্ড ভাঙার ক্ষেত্রে অবদান রেখেছেন মেসি। হান্টিংটন ব্যাংক ফিল্ড আজ রোববার এনএফএল খেলার বাইরে কোনো খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছে। এদিন মাঠে মোট ৬০ হাজার ৬১৪ জন দর্শক উপস্থিত ছিলেন। যা কলম্বাস ক্লাবের ইতিহাসে এমএলএস হোম ম্যাচেও সর্বোচ্চ দর্শক উপস্থিতির সংখ্যা।

পুরো ৯০ মিনিট জুড়ে ভাগ্যের পেন্ডিলাম দুই দলের দিকেই দুলছিল। তবে ৩০ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির গোলই মিয়ামি জন্য যথেষ্ঠ হয়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

একাধিকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। কিন্তু তার শট একবার পোস্টের ওপর দিয়ে চলে যায়, আবার কখনো লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ৩৭ বছর বয়সী তারকার পক্ষে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাওয়াই কঠিন হয়ে পড়ে।

রোববার গোল না পেলেও মেসি এখনো সব প্রতিযোগিতায় মিয়ামির সর্বোচ্চ গোলদাতা, যার ঝুলিতে আছে ৮টি গোল। ৪ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজ।

  • Related Posts

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে, শিক্ষাব্যবস্থায় সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলন মাত্র তিন দিনের ব্যবধানে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০…

    Continue reading
    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    পুলিশের ব্যাপক টিয়ারগ্যাস, তীব্র লাঠিচার্জ এবং বহু সহযোদ্ধা রক্তাক্ত ও আহত হওয়ার পরও দিল্লির রাজপথ ছাড়েননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে…

    Continue reading

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    গুরুদাসপুরে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ১, আহত ৮ রাশিয়ানসহ ১২

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্তে ফিফা

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ

    ‘কিং’ নিয়ে বড় সুখবর দিলেন শাহরুখ