প্রথমবারের মতো আবাহনীর কোচ হলেন মারুফুল হক

রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্লাবে হামলা, শীর্ষ কর্মকর্তাদের কেউ গ্রেফতার ও অনেকে আত্মগোপনে চলে যাওয়ার পর আসন্ন ফুটবল মৌসুমে আবাহনীর অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তারা দল গঠণ করলেও বাদ দিয়েছে বিদেশি খেলোয়াড় ও কোচকে। আবাহনী এবার বিদেশি ছাড়াই খেলতে নামবে ঘরোয়া ফুটবল।

বিদেশি কোচের সঙ্গে চুক্তি বাতিলের পর থেকেই ক্লাবটির সমর্থকদের কৌতুহল ছিল, এবার কোচ হিসেবে কে দায়িত্ব নেবেন তাদের প্রিয় দলের, তা জানার। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হককে দেখা যেতে পারে আবাহনীর দায়িত্ব নিতে।

তবে ক্লাব কিংবা কোচ- কোনো পক্ষ থেকেই বিষয়টি পরিস্কার করছিল না। অবশেষ মারুফুল হকের সাথে কথাবার্ত পাকা হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্লাব- এই মৌসুমে আবাহনীর ডাগআউটে দেখা যাবে মারুফুল হককে।

বুধবার রাতে অনূর্ধ্ব-২০ দল নিয়ে এএফসি কাপের বাছাইয়ে অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন মারুফুল হক। এই দলটিকেই কিছুদিন আগে নেপাল থেকে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতিয়েছেন মারুফুল। ভিয়েতনাম মিশন শেষে তিনি দায়িত্ব নেবেন আবাহনীর।

জাতীয় দল, দেশের শীর্ষ ক্লাবগুলোর মধ্যে মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনীর দায়িত্ব পালন করেছেন উয়েফা ‘এ’ লাইসেন্সধারী এই কোচ।

তবে আকাশি-নীল জার্সিধারীদের দায়িত্ব আগে কখনো পালন করেননি। এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নদের ডাগআউটে দাঁড়াবেন ৫৪ বছর বয়সী এই কোচ।

  • Related Posts

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর…

    Continue reading
    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে, ট্রাম্পের…

    Continue reading

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল