কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

কানাডা থেকে নির্দিষ্ট কিছু দুগ্ধজাত পণ্য, মদ ও মোটরযান আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন নিষেধাজ্ঞা আগামী ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ ছাড়া কানাডার গাড়ি ও অ্যালকোহলজাত পণ্যের ওপর আগে থেকে থাকা ৫০ শতাংশ শুল্কের আওতা পরিবর্তনের পৃথক সিদ্ধান্ত আগামী ১৫ সেপ্টেম্বর কে কার্যকর হবে।

তবে নিষেধাজ্ঞা কার্যকরের আগে যুক্তরাষ্ট্রে আমদানি করা হলেও ভোগের জন্য এখনো ছাড়পত্র না পাওয়া পণ্যগুলোতে আগের ৫০ শতাংশ শুল্কই বহাল থাকবে।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের ইস্পাত, গৃহস্থালি যন্ত্রপাতি ও দুগ্ধজাত পণ্যের ওপর কানাডা নতুন করে শুল্ক আরোপ করায় পালটা ব্যবস্থা হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য, অধিকাংশ অ্যালকোহলজাত পণ্য এবং কানাডা থেকে আমদানি করা মোটরযান রয়েছে।

তিনি বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্যে ‘সমান সুযোগ’ নিশ্চিত করা, পালটা শুল্ক আরোপ নিরুৎসাহিত করা এবং মার্কিন উৎপাদন সুরক্ষিত রাখা।

এদিকে, গত ২০ জুলাই কানাডার কিছু পণ্যের ওপর আরোপ করা শুল্কের তালিকায়ও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্তে সিমেন্টসহ কিছু পণ্য শুল্কের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক যানবাহন, নির্দিষ্ট কিছু ধরনের চিজ ও মোটরবোটসহ কয়েকটি পণ্য নতুন করে শুল্কের আওতায় আনা হয়েছে।

এ ছাড়া কানাডায় উৎপাদিত পণ্য সরকারি কেনাকাটার তালিকা থেকেও বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ও জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনকে (জিএসএ) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। প্রশাসনের ওই কর্মকর্তা জানান, এ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প