এবার কি ভারতের মাটিতে ইতিহাস গড়তে পারবে টাইগাররা?

চেন্নাইয়ে আজ শুরু প্রথম টেস্ট

প্রতিপক্ষ ভারত, খেলা আবার তাদেরই মাঠে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামনে এমন রোমাঞ্চকর মুহূর্ত আসে খুব কম। আগামী কয়েকদিন সেই জমজমাট ক্রিকেট লড়াইয়ে বুঁদ হয়ে থাকবেন টাইগার সমর্থকরা।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ও রোহিত শর্মার ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

ভারতের মাটি যে কোনো দলের জন্যই কঠিন পরীক্ষার জায়গা। বাংলাদেশ দলের কোচ ও অধিনায়কও তা অকপটে স্বীকার করছেন। ভারতে বাংলাদেশ এখন পর্যন্ত ৩টি টেস্ট খেলে তিনটিতেই বড় ব্যবধানে হেরেছে। সবমিলিয়ে এই প্রতিপক্ষের বিপক্ষে ১৩ টেস্টে ১১ হার বাংলাদেশের, ড্র দুটি ম্যাচ।

গত দশ বছরে ঘরের মাঠে মাত্র চারটি টেস্ট হেরেছে ভারত। হারেনি একটি সিরিজও। সবমিলিয়ে কাগজে-কলমে ভারতই ফেবারিট। অন্য কোনো সময় হলে অনায়াসে বলে দেয়া যেতো, সহজেই জিতবে স্বাগতিকরা।

তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। সদ্যই পাকিস্তানের মাটি থেকে ইতিহাস গড়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। তাই বাংলাদেশকে আর আগের বাংলাদেশ ভাবার সুযোগ নেই।

আগে শুধু দেশেই জয় পেতো বাংলাদেশ। কিন্তু ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতে টাইগাররা দেখিয়ে দিয়েছে, দিন আস্তে আস্তে বদলে যাচ্ছে। দেশের বাইরে ৬৭ টেস্টে বাংলাদেশের জয় মাত্র ৮টি।

তবে লক্ষনীয় ব্যাপার হলো, এই ৮ জয়ের চারটিই এসেছে ২০২১ সালের পর। অর্থাৎ গত তিন বছরে টেস্টে চোখে পড়ার মতো উন্নতি করেছে বাংলাদেশ। পাকিস্তানে গিয়ে তো সদ্যই গড়ে এসেছে ইতিহাস।

সবমিলিয়ে ভারতের বিপক্ষেই লড়াকু এক বাংলাদেশকে দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে আরও এক ইতিহাসের স্বপ্ন দেখা যেতেই পারে!

  • Related Posts

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ…

    Continue reading
    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে (Tomblaine) একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো…

    Continue reading

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা