আবার শাহরুখ খান অভিনীত ‘বীর-জারা’, আবার দর্শকের হৃদয় জয়

আলোচিত বেশ কিছু হিন্দি ছবি আবার মুক্তির হিড়িক লেগেছে বলিউডে। গত কয়েক মাসে একের পর এক হিন্দি ছবি নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এসব ছবি নতুন সব ছবিকে বক্স অফিসের দৌড়ে টেক্কা দিচ্ছে। এ তালিকায় শামিল হয়েছে শাহরুখ খানের ‘বীর-জারা’র নাম। ছবিটি মুক্তির দুই দশক পার হয়ে গেছে। এখনো যশ চোপড়া পরিচালিত এই রোমান্টিক ছবি দর্শকের হৃদয়ে জায়গা করে নিচ্ছে। বক্স অফিসেও ভালোই ব্যবসা করছে ‘বীর-জারা’।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত শাহরুখ খান, প্রীতি জিনতা, রানী মুখার্জি অভিনীত ছবি ‘বীর-জারা’। ১৩ সেপ্টেম্বর আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনা হয়েছে ছবিটিকে। প্রথম দিনই ছবিটি দর্শক টানতে শুরু করেছে।

পর্দায় শাহরুখ খানের রোমান্সের টানে নতুন প্রজন্ম ছবিটি দেখতে হলে ভিড় করছে।

‘বীর-জারা’ শাহরুখ খান অভিনীত আলোচিত রোমান্টিক ছবির একটি। মুক্তির প্রথম দিন ছবিটি ২৫ লাখ রুপির মতো আয় করেছে। শনিবার ৪০ লাখ আয় করেছে কিং খান অভিনীত ছবিটি।

আর গত রোববার ‘বীর-জারা’ থেকে নির্মাতাদের পকেটে গেছে ৪৫ লাখ রুপি। দর্শকের চাহিদা দেখে এই ছবির প্রদর্শনীর সংখ্যা আরও ১০০টি বাড়ানো হয়েছে। এখন ছবিটি প্রায় ৪০০টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।

‘বীর-জারা’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ১ কোটি ১০ লাখ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে। ২০ বছর আগে এই ছবি দুনিয়াজুড়ে ৯৫ কোটি রুপির বেশি আয় করেছিল।

যশরাজ ফিল্মসের ছবিটি যে গতিতে এখন এগোচ্ছে, শিগগিরই এটি ১০০ কোটির মাইলফলক পার করবে বলে মনে হচ্ছে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প