ডি ব্রুইনাকে নিয়ে সন্দেহ, সিটির ড্রয়ে গার্দিওলা সন্তুষ্ট

কেভিন ডি ব্রুইনাকে নিয়ে সন্দেহের কথাই বললেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

সেই সন্দেহটা হলো, ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার আর্সেনালের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে কি না। কারণ? চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পেয়ে ৪৫ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়েন ডি ব্রুইনা। জ্যাক গ্রিলিশের থ্রু পাস ধরতে গিয়ে চোট পান বেলজিয়ান মিডফিল্ডার।

ম্যাচ শেষে ডি ব্রুইনার চোট নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আজ আমরা (চোটে) নজর রাখব এবং আগামীকাল আরও বেশি তথ্য পাব। চিকিৎসকেরা বলেছিলেন, সে খেলার মতো অবস্থায় নেই। আমি ওকে প্রথমার্ধের বিরতিতেই তুলে নেওয়ার কথা ভেবেছি।’

২০২৩ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হওয়ার পর এটাই ছিল সিটি ও ইন্টারের প্রথম ম্যাচ। ইস্তাম্বুলের সেই ফাইনালে সিটির ১-০ ব্যবধানের জয়ে গোল করেছিলেন রদ্রি। গার্দিওলা মনে করেন, সেই ম্যাচের চেয়ে এই ম্যাচে ভালো খেলেছে তাঁর দল, ‘গত বছরের ফাইনালের চেয়ে আমরা অনেক ভালো খেলেছি। আজ (গতকাল রাতে) দলের সবকিছুই ভালো লেগেছে। জিতলে ভালো হতো। তবে এখনো হাতে ৭ ম্যাচ আছে। দেখা যাক কী ঘটে।’

ইন্টারের পোস্ট তাক করে ২২টি শট নিয়েছে সিটি। আর সিটির পোস্ট তাক করে ১৩টি শট নিয়েছে ইন্টার। যদিও ইতালিয়ান ক্লাবটির গোলমুখে মাত্র ৫টি শট রাখতে পেরেছে সিটি।

ম্যাচ শেষে ইন্টারের কোচ সিমোন ইনজাগিও জানিয়েছেন, খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট, ‘ড্রেসিংরুমে ছেলেদের বলেছি ভালো খেলেছ। আমরা জানি ম্যানচেস্টার সিটি কী করতে পারে, বিশেষ করে ঘরের মাঠে। কিন্তু আমরা এমন পারফরম্যান্স দেখিয়েছি, কিছু সুযোগও বের করেছি।’

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প