ধোনিতেও হলো না ভাগ্যবদল, রেকর্ড ব্যবধানে হার চেন্নাইয়ের

রুতুরাজ গায়কোয়াড়ের চোটে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব বর্তালো। কিন্তু অধিনায়কত্ব ফিরে পাওয়ার দিনে লজ্জার সাক্ষী হলেন ধোনি। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো অধিনায়ক এবার দলের সবচেয়ে বড় হারে নেতৃত্ব দিলেন।

কলকাতা নাইট রাইডার্সের কাছে ঘরের মাঠে চেন্নাই হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ১০.১ ওভারেই (৫৯ বল হাতে রেখে) জিতেছে আজিঙ্কা রাহানের দল। এটি বলের হিসেবে চেন্নাইয়ের সবচেয়ে বড় ব্যবধানে হার।

এ নিয়ে টানা পাঁচ ম্যাচে হারলো চেন্নাই। আইপিএলে এই দলের এমন নজির এবারই প্রথম। ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের রেকর্ডও এবারই গড়েছে চেন্নাই। অন্যদিকে কলকাতা ছয় ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে।

লক্ষ্য ছিল মাত্র ১০৪ রানের। কুইন্টন ডি কক ১৬ বলে ২৩ আর সুনিল নারিন ১৮ বলে ২ চার আর ৫ ছক্কায় ৪৪ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করেন। বাকি কাজটুকু সারেন আজিঙ্কা রাহানে আর রিঙ্কু সিং। রাহানে ১৭ বলে ২০ আর রিঙ্কু ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস আটকে যায় ৯ উইকেটে ১০৩ রানেই।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে চেন্নাই। মাঝে রাহুল ত্রিপাথি আর বিজয় শঙ্কর কিছুটা আশার আলো দেখিয়েছিলেন। কিন্তু বিজয় ২১ বলে ২৯ আর ত্রিপাথি ২২ বল খেলে ১৬ রান করে আউট হয়ে যান।

২ উইকেটে ৫৯ রানে থাকা চেন্নাই থেমেছে ৯ উইকেটে ১০৩ রানে। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (০), এমনকি মহেন্দ্র সিং ধোনিও (১) দাঁড়াতে পারেননি। নেতৃত্ব ফিরে পাওয়া ধোনি নয় নম্বরে ব্যাটিংয়ে নামেন। কিন্তু কাজের কাজ হয়নি।

পাঁচ নম্বর ব্যাটার শিভাম দুবেই শেষ পর্যন্ত অলআউট হওয়ার হাত থেকে বাঁচান চেন্নাইকে। ২৯ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি।

কলকাতার সুনিল নারিন ৩টি, বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১