গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার প্রতিবাদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত সভায় গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদ জানান বিয়ামের নেতারা। 

বিয়ামের মাহসা ইউনিভার্সিটি শাখা কমিটির সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ ও ইউসিএসআই ইউনিভার্সিটির আহ্বায়ক মুশফিকুর রহমান সভায় বক্তব্য রাখেন। এ সময় তারা গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদের পাশাপাশি চারটি দাবি উত্থাপন করেন। 

দাবিগুলো হলো- এক. বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ বাক্যটি অপসারণ অবৈধ ঘোষণা করে অনতিবিলম্বে শব্দটি পুনঃস্থাপন করতে হবে এবং এটাই হবে রাষ্ট্রীয়ভাবে ইসরাইলের প্রতি ঘৃণা প্রদর্শনের উপযুক্ত পদক্ষেপ।

দুই. মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনকে প্রবাসীদের পক্ষ থেকে গৃহীত প্রতিবাদগুলোকে গুরুত্বের সাথে আমলে নিয়ে বাংলাদেশের সরকারকে আনুষ্ঠানিক বার্তা পাঠাতে হবে।

তিন. পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ-প্রতিবাদ নির্বিঘ্নে পালনের ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। পাশাপাশি এসব প্রতিবাদ যেন গণমাধ্যমে যথাযথ গুরুত্বের সাথে প্রচারিত হয় সেটি নিশ্চিত করতে হবে। 

চার. ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিকভাবে ইসরাইলের বিপক্ষে বিডিএস কর্মসূচিকে (বয়কট, ডাইভেস্টম্যান্ট তথা বিচ্ছিন্ন করণ ও স্যাংশান) দেশ ও বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মাঝেও ছড়িয়ে দিতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।

লিংকন ইউনিভার্সিটির শিক্ষার্থী রাশেদের সঞ্চালানায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর ফারুক সৈকত, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার প্রমুখ।

  • Related Posts

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা…

    Continue reading
    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত বছরের একই সময়ের তুলনায় দেশে খুন, ধর্ষণ, নারী-শিশু নির্যাতন, মব সহিংসতা এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন…

    Continue reading

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    লেক অন্টারিওর নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    সিরাজগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    দিনুশার অবিস্মরণীয় লড়াই, শ্রীলঙ্কাকে ফলো-অন করিয়েও জিততে পারল না ভারত

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    এবার ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলা ঠুকছে উয়েফা!

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    পিছিয়ে গেল বিজয়-রাশমিকার ‘রাণাবালী’র মুক্তি

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’

    কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম প্যাট্রল’