গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির র‌্যালি

হাবিবুর রহমান মুন্না।।

ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কুমিল্লায় সংহতি র‌্যালি করেছে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় কুমিল্লা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ রোড, রাজগঞ্জ ও মোগলটুলি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মূল র‌্যালিতে যোগ দেয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, মাথায় কালো ফিতা এবং ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরায়েলকে বয়কট করুন’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’—এই রকম নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

র‌্যালির আগে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে নারী-শিশুসহ সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিশ্ববাসীকে জাগ্রত করতেই এ শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের