রেকর্ড সংগ্রহের পর রেকর্ড ব্যবধানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির ওপর ভর করে ২৭১ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে গড়ে তোলা এই স্কোরই হলো ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ সংগ্রহ।

শুধু সর্বোচ্চ রানের ইনিংস গড়েই ক্ষান্ত হয়নি, নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয়ও তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে তারা হারিয়েছে ১৭৮ রানের বিশাল ব্যবধানে।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিলো ২৭১ রান। জবাব দিতে নেমে ফাহিমা খাতুন এবং জান্নাতুল ফেরদৌসের হাতেই ২৮.৫ ওভারে মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে গেলো থাই মেয়েরা। এই দুই বোলারই থাইল্যান্ডের ১০ উইকেট সমানভাগে (৫টি করে) ভাগ করে নিলো।

জয়ের জন্য ২৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিটাই যা একটু খেলতে পেরেছিলো থাইল্যান্ডের। ৮.১ ওভারে ৩৮ রানের জুটি গড়ে তোলে দুই ওপেনার নাতায়া বুচাথাম ও চানিদা সুত্তিউয়ারাং। ১৭ রান করে আউট হন নাতায়। সর্বোচ্চ ২২ রান করেন চুনিদা। ১৫ রান করেন অধিনায়ক নারুয়েমল চাইওয়াই। বাকি ব্যাটাররা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

জান্নাতুল ফেরদৌস ৫ ওভারে ৩ মেডেন এবং ৭ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। ফাহিমা খাতুন ৮.৫ ওভার বল করে ২১ রান দিয়ে নেন ৫ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৮০ বলে ১০১ রানে ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ২৭১ রান। নিজেদের ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এর আগে সর্বোচ্চ সংগ্রহ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রান। এবার সেটা ছাড়িয়ে গেছে তারা।

শুধু তাই নয়, জয়ের রেকর্ডও এটা। এর আগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ১৫৪ রানের। সেটাও আয়ারল্যান্ডের বিপক্ষে। জুটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আখতার ও নিগার সুলতানা মিলে গড়েন ১৫২ রানের জুটি।

এর আগে এক জুটিতে বাংলাদেশের নারীরা তুলেছিলো সর্বোচ্চ ১৪৩ রান। করেছিলেন ফারজানা হক এবং শারমিন আখতার। আর তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ রান ছিল ১২৭। করেছিলেন রুমানা আহমেদ এবং শারমিন আখতার।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?